ব্যবহারের শর্তাবলী (Terms & Conditions)
সানসেট গ্রুপ (sunsetkuakatahotel.com) এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এটি “কোম্পানি আইন ১৯৯৪” দ্বারা নিবন্ধিত ও পরিচালিত একটি প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান Sunset Kuakata Hotel & Resort Limited কর্তৃক পরিচালিত।
১. তথ্যের প্রকৃতি ও বিবরণ
এই ওয়েবসাইটে উপস্থাপিত সমস্ত তথ্য আমাদের বাস্তব প্রকল্পসমূহ, সম্পদ মালিকানা প্যাকেজ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর বর্ণনামূলক ব্যাখ্যার জন্য প্রদত্ত। এখানে প্রদর্শিত কোনো তথ্য পূর্বনির্ধারিত বা নিশ্চিত লাভের প্রতিশ্রুতি প্রদান করে না; সকল ফলাফল প্রকৃত হোটেল ও হাসপাতাল পরিচালনার ফলাফলের ওপর নির্ভরশীল।
২. বৈধ মালিকানা ও রেজিস্ট্রিকৃত চুক্তি
আইনগত মালিকানা ও অংশীদারী দলিল (প্রযোজ্য ক্ষেত্রে সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সাফ-কবালা রেজিস্ট্রেশন) যাচাইকৃত আইনি নথিপত্রের মাধ্যমে সম্পাদিত হয়। অনলাইন ক্যালকুলেটর ও আর্থিক বিবরণী কেবলমাত্র প্রক্ষেপণমূলক ধারণা প্রদানের উদ্দেশ্যে তৈরি।
৩. মেধা সম্পদ ও স্বত্বাধিকার
এই ওয়েবসাইটে প্রদর্শিত সকল ট্রেডমার্ক, লোগো, পাঠ্যবস্তু, স্থাপত্য নকশা এবং আলোকচিত্র Sunset Kuakata Hotel & Resort Limited এর আইনগত সম্পত্তি। অনুমতি ব্যতীত এগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে পুনঃব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
